৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের মজুরি দেয় না রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ অবস্থায় শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

দুপুরে কাজ ফেলে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় বক্তারা জানান, অস্থায়ী দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে কয়েকমাস আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক-কর্মচারীদের দৈনিক ৭৫০ টাকা ও অদক্ষদের ৭০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু রাসিক এটি বাস্তবায়ন করেনি।

তাদের অভিযোগ, এখনও রাসিকের শ্রমিক কর্মচারীদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা মজুরি দেওয়া হয়। শুক্রবার, ছুটির দিনেও তারা মজুরি পান না। ফলে শ্রমিক-কর্মচারীরা মাস শেষে বড়জোর ১০ থেকে ১২ হাজার টাকা পান, যা দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ   এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ

এ সময় প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে শ্রমিক-কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন। বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে কর্মরত শ্রমিকেরা ঝাড়ু হাতে বিক্ষোভ করতে থাকেন। পরে তাদের একটি প্রতিনিধি দল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাস বাস্তবায়নে গড়িমসি হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

শ্রমিক-কর্মচারীরা জানান, সরকারি প্রজ্ঞাপন জারির পরই রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ বিষয়ে একটি কমিটি করে দিয়েছেন। রাসিকের সচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটি শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করে একটি প্রতিবেদন দেওয়ার কথা। সে অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়ানোর কথা। কিন্তু প্রায় দুই মাসেও কমিটি কোনো বৈঠক করেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বাস দিয়েছেন, দ্রুতই সভা করে কমিটি তাদের মতামত দেবে। তারপর শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানো হবে।

আরও পড়ুনঃ   মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশর সাফল্য

এ বিষয়ে কথা বলার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে কয়েকদফা ফোন করা হলেও তিনি ধরেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST