৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহরজুড়ে আতঙ্ক

অনলাইন ডেস্ক : ভারতে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বোমা হামলার হুমকি পেয়েছে পুলিশ। এরপর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মুম্বাইকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, কাল মুম্বাইয়ে গণেশ উৎসব হবে। এরমধ্যেই বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ হোয়াটসঅ্যাপ মেসেজে এই হামলার হুমকি পায়।

ওই মেসেজে বলা হয়, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে। যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে।

গতকাল বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বোমা হামলার হুমকির মেসেজটি আসে। হুমকিটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরটিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার কাজ শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ   দক্ষিণ লেবাননে ইসরায়েলী হামলায় ২শ’রও লোক বেশি নিহত

হামলার মেসেজটি পাঠানো হয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ নামের এক অ্যাকাউন্ট থেকে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ব্যবহার করা হবে ৪০০ কেজি আরডিএক্স। যা ১ কোটি মানুষকে হত্যা করতে পারে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মেসেজ পাওয়ার পর তারা সতর্ক হয়ে যান। এরপর শহরের নিরাপত্তা বাড়ানো হয়। তিনি বলেছেন, হামলার হুমকি সব দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া হুমকি সম্পর্কে এন্টি-টেররিজম স্কোয়াডকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে পারে। আমরা প্রতিরোধী ও নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। আমরা সব জায়গা পরীক্ষা করছি… পার্কিং থেকে শুরু করে বেজমেন্ট। কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না।”

হামলার হুমকির পর মুম্বাইয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। সেগুলো বিশ্বাস না করতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST