৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তর আয়ারল্যান্ডে দোষী সাব্যস্ত ‘প্রতারণার রানী’ মারিয়েন স্মিথ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিক মারিয়েন স্মিথকে উত্তর আয়ারল্যান্ডে লাখাধিক পাউন্ডের প্রতারণার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস জানায়, তাকে ‘কুইন অব দ্য কন’ বা ‘প্রতারণার রানি’ হিসেবে খ্যাতি রয়েছে। অভিযুক্তের কর্মকাণ্ডে এক লাখ পাউন্ডেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকার সমান।

৫৬ বছর বয়সী মারিয়েন দীর্ঘদিন ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের আস্থা অর্জন করতেন এবং সেই আস্থার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করতেন। ২০০২ সালে এক ডেটিং সাইটের মাধ্যমে তিনি উত্তর আয়ারল্যান্ডের এক ডাকপিয়নের সঙ্গে পরিচিত হন। এরপর আমেরিকা থেকে সেখানে চলে আসেন এবং মর্টগেজ বা বন্ধক পরামর্শক হিসেবে কাজ শুরু করেন।

আদালতে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক ডারমট ম্যাকনিকলকে তিনি ৭২ হাজার পাউন্ডের একটি বাড়ি কেনার প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কোনো বাড়ি কেনেননি। এক ভুয়া ভাড়াটিয়াকে ব্যবহার করে প্রতারণা ঢেকে রাখতেন। শোনা রেইড নামের এক নারীও জানিয়েছেন, তিনি বাড়ি পুনঃবন্ধক রেখে মারিয়েনকে ২৩ হাজার পাউন্ড দিয়েছেন, যা শেষ পর্যন্ত কোনো কাজে লাগেনি। একইভাবে জেমস ও ইমেলদা স্যাভেজ দম্পতিও তার হাতে ২০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

আরও পড়ুনঃ   রাফার কাছাকাছি সেনা-ট্যাংক জড়ো করেছে ইসরায়েল

২০০৮ সালে মারিয়েন যুক্তরাষ্ট্রে অসুস্থ আত্মীয় দেখতে যাওয়ার পর আর কখনো উত্তর আয়ারল্যান্ডে ফিরে আসেননি। পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, তিনি নিজের বন্ধকের টাকা শোধ করতে না পারায় উচ্ছেদের মুখে ছিলেন এবং মেয়ে চেলসিকে ব্যবহার করে আর্থিক নথিতে জাল স্বাক্ষর করাতেন।

আইরিশ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, মারিয়েন প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ ভ্রমণ ও ব্যক্তিগত খরচে ব্যবহার করতেন এবং কোনো আত্মপক্ষ সমর্থন করেননি। মাত্র ২০ মিনিটের শুনানিতে তিনটি চুরি এবং তিনটি প্রতারণার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজা আগামী ১৬ অক্টোবর ঘোষণা করা হবে।

উল্লেখ্য, উত্তর আয়ারল্যান্ড থেকে পালিয়ে মারিয়েন লস অ্যাঞ্জেলেসে এসে নিজেকে আইরিশ উত্তরাধিকারী হিসেবে পরিচয় দিতেন এবং যুক্তরাষ্ট্রেও বহু মানুষকে প্রতারিত করেছেন। এমি পুরস্কারজয়ী প্রযোজক জনাথন ওয়ালটনও তার শিকার হয়েছেন, পরে ‘অ্যানাটমি অব অ্যা কন আর্টিস্ট’ বইয়ে মারিয়েনের প্রতারণার কৌশল প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   ১১২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুম্বাই পুলিশের

তদন্তে জানা গেছে, মারিয়েন একসময় মার্কিন নৌবাহিনীতে ছিলেন এবং ২৩টি ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটিয়েছেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ৬৩ হাজার ডলার প্রতারণার জন্য তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়, তবে কোভিড-১৯ পরিস্থিতিতে ২৩ মাসের মধ্যে মুক্তি পান। পরে মাইন অঙ্গরাজ্যে নতুন ছদ্মনামে বসবাস শুরু করে আবারও প্রতারণার জাল বিস্তার করেন।

ফলে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উত্তর আয়ারল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মাইন অঙ্গরাজ্যের কারাগারে রয়েছেন। ভুক্তভোগীরা বলছেন, ১৬ বছর পর এই রায় তাদের জন্য ন্যায়বিচারের প্রতীক, তবে আশঙ্কা করছেন, মুক্তি পেলে মারিয়েন হয়তো নতুন পরিচয়ে আবারও প্রতারণা শুরু করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST