৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লেবাননে মারা যাওয়া বাংলাদে‌শির মরদেহ দেশে আনা সম্ভব নয়

অনলাইন ডেস্ক : যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হবে না।

রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এই তথ‌্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মরহুমের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন

লেবাননের স্থানীয় সময় শ‌নিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন শ‌নিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মি‌নিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুনঃ   ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

নিজাম উদ্দিনের পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মাতা- আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST