৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে চালু হচ্ছে ‘বিপ্লবী’ এআই-চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সো ইমেজিং বাংলাদেশে একটি “বিপ্লবী” পোর্টেবল এআই-চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। যা দেশের স্বাস্থ্যসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক্সো ইমেজিং কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সিইও সন্দীপ আক্কারাজুর নেতৃত্বে এক্সোর প্রতিনিধিরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুগান্তকারী প্রযুক্তি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সোর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক বলেন, প্রাথমিকভাবে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ ডিভাইস চালু করা হবে। দীর্ঘমেয়াদে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পর্যন্ত এর ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “এই ডিভাইসটি বহনযোগ্য এবং অত্যন্ত দক্ষভাবে তৈরি। ফলে প্রত্যন্ত অঞ্চলেও উচ্চমানের ডায়াগনস্টিক সহজলভ্য হবে। এটি বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় বিপ্লব আনবে, বিশেষ করে গ্রামীণ বাংলাদেশের মতো এলাকায়। ডাক্তার ও নার্সরা শিগগিরই এটিকে স্টেথোস্কোপের মতো ব্যবহার করবেন।”

এক্সোর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আক্কারাজু জানান, বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ যেখানে এই প্রযুক্তি চালু হচ্ছে। বর্তমানে এ ডিভাইসটি কেবল যুক্তরাষ্ট্রেই পাওয়া যায়, যেখানে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এর অনুমোদন রয়েছে। তিনি আরও বলেন, “আমরা শিগগিরই মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশে এই প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছি।”

আরও পড়ুনঃ   জনদুর্ভোগ ডেকে আনে এমন কর্মসূচি পরিহার করা উচিত: ওবায়দুল কাদের

এআই-চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইসটি হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েড সমস্যা এবং গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতা সহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক শনাক্তকরণে সহায়তা করতে পারে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, “এটি সর্বজনীন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস অর্জনের দিকে একটি বড় পদক্ষেপ। শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও, এআই স্বাস্থ্যসেবায় এক বিশাল পরিবর্তন আনতে পারে। আমরা জানি, রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা শুরু হয়। পরীক্ষার জন্য অপেক্ষা করতে গিয়ে রোগীরা প্রায়ই আরও অসুস্থ হয়ে পড়ে। এই প্রযুক্তি রোগীর কাছে রোগ নির্ণয়কে নিয়ে আসবে এবং সেই বোঝা কমাবে।”

ডিভাইসটির বহনযোগ্যতা সম্পর্কে ইউসুফ হক বলেন, “চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রোগীদের কাছে সরাসরি এই যন্ত্র নিয়ে যেতে পারবেন। ফলে দীর্ঘ অপেক্ষা বা ভ্রমণের প্রয়োজন থাকবে না।”

আরও পড়ুনঃ   রোহিঙ্গাদের নতুন আশা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার

এক্সোর বোর্ড সদস্য এবং ইন্টেল কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক বলেন, “এটি বাংলাদেশের মতো দেশের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই ধরনের প্রযুক্তি সেই ব্যবধান দূর করতে সহায়ক হবে।”

“স্তন ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতায় আক্রান্ত রোগীদের ঘন ঘন স্ক্রিনিং করা প্রয়োজন। এই ডিভাইসটি সেই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক করে তোলে। এটি মূলত পরবর্তী প্রজন্মের স্টেথোস্কোপ- একটি শক্তিশালী হাতিয়ার যা তাৎক্ষণিক, এআই-চালিত ডায়াগনস্টিক অন্তর্দৃষ্টি প্রদান করে” তিনি বলেন।

আক্কারাজু জানান, এক্সো ইতোমধ্যে পরিপূরক সফ্টওয়্যার তৈরি করছে, যা স্বাস্থ্যসেবা কর্মীদের জরুরি রোগীদের অগ্রাধিকার দিতে, ফলো-আপ রিমাইন্ডার পাঠাতে এবং রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগ সহজ করতে সহায়তা করবে।

“এটি টেলিমেডিসিনের পরবর্তী ধাপ” তিনি মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাঈদুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST