৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ বাউল ডালিমের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ‘জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার’। গানের লাইনটি তিন দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলে বাউল ডালিম। তার একদিন পর বৈদ্যুতিক ট্রান্সফরমারের ছবি আপলোড দেন। তবে কে জানতো এই বৈদ্যুতিক ট্রান্সফার সারাতে গিয়েই জীবন দিতে হবে ডালিমকে! আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে ইয়েস কার্ড পেয়ে আলোচনায় এসেছিলেন ডালিম।

পুরো নাম তরিকুল ইসলাম ডালিম হলেও সংগীতাঙ্গনের সবাই তাকে চিনতেন গামছা বাউল ডালিম নামে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ডালিম।

লোকজ সংস্কৃতির প্রতি ডালিমের ভালোবাসা ও মাটির টান তাকে পৌঁছে দেয় আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে। প্রথম অডিশনেই নজর কাড়েন বিচারকদের। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার।

আরও পড়ুনঃ   ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক্ সার্কিটের কারণে মারাত্মকভাবে আহত হোন ডালিম। গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার ও লাইন মেরামতের সময় হঠাৎ করে শক্ সার্কিটের কারণে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডালিমের এই অকাল মৃত্যুতে দুর্গাপুরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় শিল্পী, সহকর্মী ও সংগঠকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই ডালিমের মৃত্যু হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাটি শুনেছি। আইনগত বাধা না থাকলে পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST