৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মো. কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো. বাবুল হাওলাদার (৩৮), মো. রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত তারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করত।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রেকর্ডপত্র অনুসারে গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, পাশের ঘরে খোঁড়া হয় কবর

তিনি আরো বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১০

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১১

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৩

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১৪

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৫

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৬

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৭

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৮

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

২০

Design & Developed by: BD IT HOST