৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতি-মৃত্যু আরও বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুইদিন আগে ৬ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় হতাহত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে বাড়ছে প্রতারণা

মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। দুইদিন আগে আঘাত হানা ভূমিকম্পটিও ১০ কিলোটিমার গভীরে সংঘটিত হয়।

নতুন করে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এটির প্রভাবে আরও পাহাড় ধসে পড়ে। এতে করে আক্রান্তস্থলে যাওয়ার রাস্তা আরও কমে এসেছে।

প্রথম ভূমিকম্পের পর রয়টার্সের এক সাংবাদিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে পড়েছে। যেসব বাড়ি প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েও দাঁড়িয়ে ছিল সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে ধসে পড়ে।

আরও পড়ুনঃ   থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারও সংঘর্ষ শুরু: থাই সেনাবাহিনী

এখন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। অপরদিকে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST