১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার, ‎দুর্গাপুর: রাজশাহী দুর্গাপুরে সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক সিএনজি গাড়ির যাত্রী ছিলেন। এছাড়াও আরও ৪ জন আহত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামে তাহেরপুর-কানপাড়া পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবক গুরুতর জখম হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আফজাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলীর ছেলে বলে জানা গেছে।

‎আহতরা হলেন, নিহত আফজাল হোসেনের চাচাতো ভাই মামুন (১৮)। দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, বাগমারার তাহেরপুর বাজার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা আফজাল হোসেনের মুখমন্ডল থেতলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও ৪ যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পরপরই সিএনজি ও ভুটভুটি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

‎দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিএনজি ও ভুটভুটি জব্দ করা থানায় নেয়া হয়েছে। তবে উভয় গাড়ির চালকরা পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ   ৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ওসি আরও বলেন, ঘটনার পর নিহত আফজাল হোসেনের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST