১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফাইনাল হেরে কোচের মুখে থুতু সুয়ারেজের

অনলাইন ডেস্ক : ফুটবল ম্যাচে শক্তি প্রদর্শনী ইন্টার মায়ামি ও সিয়াটেল সাউন্ডার্সের ফুটবলারদের। খেলা শেষে হাতাহাতিতে জড়ালেন তারা। সেই হাতাহাতি চলল দীর্ঘক্ষণ। তার মাঝেই আবার বিতর্কে জড়ালেন লুই সুয়ারেজ। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ কোচের মুখে খুতু ছিটালেন তিনি।

লিগস কাপের ফাইনালে বেশিরভাগ বিশেষজ্ঞ এগিয়ে রেখেছিলেন মায়ামিকে। লিওনেল মেসি, সুয়ারেজের আক্রমণ সিয়াটল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তারা। কিন্তু হয়েছে তার উল্টোটা। গোটা ম্যাচে মেসিকে খেলতেই দিলেন না সিয়াটলের ফুটবলাররা। সুয়ারেজ চেষ্টা করলেও গোল করতে পারেননি। ০-৩ গোলে হারতে হয় মায়ামিকে।

আরও পড়ুনঃ   বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

খেলা শেষে উল্লাস করছিলেন সিয়াটলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাস। তাঁকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেজ। তার গলা চেপে ধরেন। তারপরই শুরু হয় হাতাহাতি। দুই দলের ফুটবলাররা একে অপরকে লক্ষ্য করে ঘুষিও চালান। মাঠের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন।

বেশ কিছুক্ষণ পর দু’দলের ফুটবলারদের আলাদা করা হয়। তারপর সিয়াটলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু ছেটান সুয়ারেজ। পাশেই এক নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সুয়ারেজ যা করেছেন তার জন্য বড় শাস্তি হতে পারে তার।

আরও পড়ুনঃ   Ballon D'or 2025: কে কোন পুরস্কার পেলেন

২০১৪ সালের বিশ্বকাপের ম্যাচে চিয়েলিনিকে কামড়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ। নির্বাসিতও হয়েছিলেন তিনি। সেই ঘটনা ফুটবলেপ্রেমীদের স্মৃতিতে রয়ে গিয়েছে। আরও একবার নিজের কাজে বিতর্ক তৈরি করলেন সুয়ারেজ। তার বিরুদ্ধে সিয়াটল কোনও অভিযোগ করেছে কি না তা এখনও জানা যায়নি। তবে যেভাবে সুয়ারেজের ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে আয়োজকরা চাইলে তার বিপক্ষে পদক্ষেপ নিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST