৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

৮দিনের অবস্থান কর্মসূচি, আগামীকাল ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)  সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে টানা ৮ম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ৩১ আগস্ট ( রবিবার) সকাল থেকে উপাচার্য ভবনের সামনেই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা আজ বিকাল ৩:৩০ পর্যন্ত এই কর্মসূচি পালন করবে।একই সাথে দুই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে  এবং আগামীকাল থেকে নতুন কর্মসূচি আসতে পারে।

এর পূর্বে গত  ২০ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে আন্দোলন বন্ধ থাকে। ফলে রবিবার থেকে অবস্থান কর্মসূচি পুনরায় শুরু হয়ে আজ ৮ম দিনের মত আন্দোলন চলছে।

আরও পড়ুনঃ   যশোর ইতিহাসে প্রথমবার বন্দিদের ভোটাধিকারের সুযোগ, ভোট দিতে ১২৯ বন্দির আবেদন

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আটটা টু আটটা, বাজায় কার ঘন্টা’,’ ভিসি স্যার জানেন না নাকি, আমরা এখানে বসে গেছি’ ভিসিস্যার শুনছেন নাকি, আমরা এখানে বইসা গেছি’,’ হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও’,’ করছি করছি বাদ দাও, কবে হবে বলে দাও’,’ জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’,’সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে’,’ জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’,’ বৃত্তি আমার অধিকার মুখে দেওয়ার সাধ্য কার’,’ বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’,’ আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও’,’ এ লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ান’,’ এ লড়াইয়ে হারবে কারা, প্রশাসনের দালালেরা, এ লড়াইয়ে হারবে কারা সিন্ডিকেটের দালালেরা’,’ সহ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলন সহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকের পরিষদের সভাপতি থেকে এ কে এম রাকিব বলেন, “প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি নিয়ে কিছু বলেনি এমনকি গত মঙ্গলবার সিন্ডিকেট হওয়ার পরেও তারা জকসুর নীতিমালা এখনো ইউজিসিতে পাঠাতে পারেনি।আমরা এই অথর্ব প্রশাসনকে আর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আগামীকাল থেকে অবস্থানসহ ক্লাস ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করব। “

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST