৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির নির্বাচনে তামিম ইকবাল, লড়বেন কোন পদে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। সেই আলোচনার কেন্দ্রে এখন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল- বিসিবিতে যুক্ত হতে পারেন এই ওপেনার, এবার নিজেই তা নিশ্চিত করলেন।

এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, তিনি বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে যাচ্ছেন। ভবিষ্যতে সভাপতির পদেও দৃষ্টিপাত রয়েছে তার। তবে সে বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে নারাজ তিনি।

বিসিবির নির্বাচনি কাঠামো অনুযায়ী, পরিচালক পদে নির্বাচন করেই পরবর্তীতে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। তামিম সেই পথেই হাঁটতে চান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হবে। আমি যদি বোর্ডে আসি, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।’

আরও পড়ুনঃ   আজ মহান বিজয় দিবস

দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনতে হলে প্রথমে ভেতরে থেকেই কাজ করতে হবে- এমনটাই মনে করেন তামিম।

আসন্ন নির্বাচনে জয়ী হতে পারলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে চান তামিম ইকবাল। বিশেষ করে তিনি ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিতে চান।

তার ভাষায়, ‘খেলোয়াড় ও কোচ আছেন, কিন্তু নতুন খেলোয়াড় গড়ে তোলার মতো কাঠামো নেই। যে খেলোয়াড়রা আছেন, তাদের উন্নয়নের জন্যও যথাযথ পরিবেশ নেই।’

তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য থাকবে- আগামী চার বছরে এমন একটি অবকাঠামো তৈরি করা, যা বাংলাদেশের ক্রিকেটকে আগামী ৮-১০ বছরের জন্য শক্ত ভিত্তি দেবে।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকাভিত্তিক ক্লাব, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন, যার মধ্যে তামিম এবার প্রার্থী হচ্ছেন।

তামিম এরই মধ্যে দুটি ক্লাবে সংগঠক হিসেবে যুক্ত হয়েছেন, যেকোনো একটির কাউন্সিলর হিসেবে পরিচালক পদের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। ক্রিকেটাঙ্গনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও ইতিবাচক সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এমন নেতৃত্ব দরকার বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ   শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের জয় | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

২০২১ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বিসিবির সর্বশেষ নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী, চলতি বছরের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই প্রক্রিয়াকে সামনে রেখেই মাঠে নামছেন তামিম।

তার মতে, সময় এসেছে এমন নেতৃত্ব বেছে নেওয়ার, যারা সত্যিই দেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে পারবেন, শুধু পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থে নয়।

বিসিবির সভাপতি হবেন কি না- এমন প্রশ্নে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন, ‘এখনই বলা বোকামি হবে যে, আমি সভাপতি হতে চাই। তবে যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন সেটা অবশ্যই বিবেচনা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১২

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৩

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৫

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১৬

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৯

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST