২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মা হারা দুই শিশুর পাশে বাগমারা উপজেলা প্রশাসন : আর্থিক সহায়তা প্রদান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় মা হারা দুই শিশু ফারদিন (৬) ও ফকরুল ইসলাম (৫)-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক ইউএনও হিসেবে খ্যাত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বুধবার (২৭ আগস্ট) বিকেলে ওই দুই শিশুর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।

নিহত খয়মন বেগমের বাড়িতে গিয়ে শিশুদের মাথায় হাত বুলিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এসময় শিশুদের বাবা আবদুল হান্নান ও স্বজনরা ইউএনওকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুদের দীর্ঘমেয়াদি সহায়তার বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

তিনি জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং জেলা প্রশাসক আফিয়া আখতারের নির্দেশে তিনি দুই শিশুর খোঁজ নিতে গেছেন। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য এক লাখ টাকার এফডিআর করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির অন্যান্য সমস্যাও সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সকালে উপজেলার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে খয়মন বেগমসহ তিনজন নিহত হন। তবে মর্মান্তিক ওই দুর্ঘটনায় খয়মন বেগমের দুই সন্তান ফারদিন ও ফকরুল প্রাণে বেঁচে যায়।

আরও পড়ুনঃ   থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

মা হারানোর পর থেকেই শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। এখনো তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অসুস্থ দাদা-দাদির কারণে বাবা আবদুল হান্নান একাই দুই শিশুকে সামলানোর চেষ্টা করছেন।

শিশুদের বাবা আবদুল হান্নান বলেন, “ইউএনও স্যারের দেওয়া এই সহযোগিতা ছাওয়ালদের কাজে লাগবে। তাদের জন্যই খরচ করবো। চিন্তা করতে হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাগমারায় যোগদানের পর থেকেই নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। দুর্যোগকালীন সহায়তা থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগেও অসহায়দের পাশে থাকার কারণে তিনি স্থানীয়ভাবে “মানবিক ইউএনও” হিসেবে খ্যাতি পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST