২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ফিক্সিং কাণ্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির!

অনলাইন ডেস্ক : দেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবশেষ আসরে সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল। যা নিয়ে সরব ছিলেন ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। বিতর্কিত সেই আউট নিয়ে সে সময় শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তদন্ত শুরুর কথাও জানিয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন বলেছিল- ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান, যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। মূলত ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছিল এই বিতর্ক।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হন তা নিয়ে শুরু হয় চর্চা। টিভি ফুটেজে দেখা যায়- ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির! এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও ম্যাচটি হেরে যায়।

আরও পড়ুনঃ   চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

এ নিয়ে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে সত্যতা বেরিয়ে এসেছে। ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় বিসিবি’র এন্টি-করাপশন ইউনিট সাব্বিরের বিরুদ্ধে কমপক্ষে সব ধরণের খেলা থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করেছে বলে জানা গেছে!

এসিইউর প্রাপ্ত নথি অনুযায়ী, সাব্বির সন্দেহভাজন বুকির সঙ্গে যোগাযোগ ও রিপোর্ট না করার মাধ্যমে বিসিবির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST