১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের আর ৫০ দিন বাকি। আর এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল এবং নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে একটি সিরিজ খেলবে।

৩ দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে এই সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। আগামী সোমবার (১৮ আগস্ট) থেকে সিরিজটি শুরু হবে।

আরও পড়ুনঃ   সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর গত ৪ মাস ধরে কোনো সিরিজ নেই বাংলাদেশ নারী দলের। বিসিবির পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও নানা বাস্তবতায় তা সম্ভব হয়নি।

ম্যাচ না থাকলেও ব্যস্ততার মাঝেই আছেন জ্যোতি-ফাহিমারা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করে এসেছে বাংলাদেশ দল। কয়েকদিন বিরতির পর বিকেএসপিতে বর্তমানে দ্বিতীয় ধাপের ক্যাম্প চলছে। তবে শুধু অনুশীলন করাটা প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয়। ম্যাচ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই এই সিরিজ আয়োজন করেছে বিসিবি।

আরও পড়ুনঃ   সায়েন্স ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে 'ইসলাম শিক্ষা' বিষয়ক প্রতিযোগিতা

আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক ভারত। হাইব্রিড পদ্ধতিতে হওয়ায় যার কিছু ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST