১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে গভীর নলকূপের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের কালাইগাড়ি নামক একটি ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মরদেহের হাত-পা বাঁধা, গলায় হালকা আঘাতের চিহ্ন আছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত বৃদ্ধের নাম আবু সাঈদ (৬৫)। তিনি ক্ষেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই গভীর নলকূপের পাহারাদার হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ কালাইগাড়ি মাঠের মোহাম্মদের গভীর নলকূপে পাহাদারের দায়িত্বে ছিলেন। এ কারণে প্রতি রাতে তিনি গভীর নলকূপে যেতেন আবার ভোরের দিকে বাড়িতে গিয়ে মেয়ের জামাইয়ের মুরগি খামারে খাবার দিতেন। গতকাল বৃহস্পতিবারও তিনি সময়মতো গভীর নলকূপে যান। তবে শুক্রবার ভোরের দিকে আর বাড়িতে যাননি। তখন বাড়ি থেকে আবু সাঈদের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরে ওই গভীর নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিহতের ভাতিজা মো. সাবু বলেন, চাচা প্রতিদিন ভোরবেলা বাড়িতে যান। কিন্তু আজকে বাড়িতে যাননি। পরে উনার জামাই মোবাইলে কল করেন। কিন্তু কল রিসিভ হয়নি। পরে ডিপে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে বিছানার ওপর পড়ে আছে, নড়াচড়া করে না। আমরা কয়েকজন এগিয়ে এসে দেখি চাচার পা বাঁধা, হাত বাঁধা, নাক দিয়ে রক্ত বের হয়েছে।

আরও পড়ুনঃ   নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মাঠের মধ্যে একটি গভীর নলকূপ এলাকায় সেখানে উনি (আবু সাঈদ) একাই পাহারাদার হিসেবে থাকতেন। মাঠে এসে দেখা যায় মরদেহের হাত-পা বাঁধা, গলায় হালকা আঘাতের চিহ্ন আছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদঘাটন করব এবং প্রকৃত আসামিকে খুঁজে বের করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST