১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

রাবি প্রতিনিধি : পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণের দাবিতে ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।

কর্মবিরতির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা ছাড়া কিছু বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। এছাড়া দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক বলেন, “পৃথিবীর সব দেশেই যুগে যুগে প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল স্টেকহোল্ডার এবং শিক্ষক ও কর্মকর্তারা তাদের সেবা প্রদান করেন। আমার স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সবকিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করা ছিল অমানবিক আচরণ। প্রশাসনের প্রতি আহ্বান, এক মাসের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমঝোতায় আসতে হবে।”

আরও পড়ুনঃ   এমি মার্টিনেজের দলবদলে নতুন মোড়, ফিরতে পারেন পুরোনো ডেরায়

উর্দু বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান বলেন, “আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি। বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছু নয়। যদি এক সপ্তাহের মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, তবে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যাবো।”

আরও পড়ুনঃ   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, “রাত ১০টার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে আগে যেটা ছিল (পোষ্য কোটা) তা ফিরিয়ে আনতে হবে।”

ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST