১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অশ্রুভেজা চোখে বিদায়বেলায় যা বললেন ডি মারিয়া

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার সোনালী প্রজন্ম বললে হয়তো বাড়াবাড়ি হবে না। যে প্রজন্ম টানা চারটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ কোপা আমেরিকা দিয়ে। যার অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। প্রায় দেড়যুগ পর ডি মারিয়ার অবসরে এই দুজনের জুটি ভাঙছে। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। তাদের শিরোপা উৎসবের মঞ্চে আনুষ্ঠানিকভাবে ‘নম্বর এলেভেন’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন।

এমন বিদায়ই তিনি চেয়েছিলেন, যা ফাইনাল শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়ায়। বিদায়ী ম্যাচের প্রায় পুরো সময়ই (১১৬ মিনিট) খেলেছেন ডি মারিয়া। সাম্প্রতিককালের কোনো ম্যাচে এত লম্বা সময় তার মাঠে থাকার ঘটনাও বিরল। তবে ফাইনাল এবং নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতি, সবমিলিয়ে আলবিসেলেস্তেদের নেতৃত্বভারটা যে তার কাঁধে উঠেছিল পুরোদমে। যা তিনি আক্রমণভাগের সামনে থেকে বেশকিছু সুযোগ তৈরি করে সুদে-আসলে পালন করেছেন। এরপর জিতেছেন ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারও।

এর আগে ম্যাচের শুরুতে ডি মারিয়ার দুই কন্যা সন্তান ফাইনালের বল নিয়ে এসে বাবার হাতে তুলে দেন। সেই বল নিয়ে মাঝমাঠ থেকে গড়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মহারণ। এমন বিজয়রাঙা বিদায়ের পর বাধভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা ডি মারিয়ার। জয়ের আনন্দ ও বিদায়ের অশ্রু মিলেমিশে ৩৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘এটি (শিরোপা জয়) আগেই লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম। এমন মুহূর্ত পাওয়ার স্বপ্ন ছিল আমার এবং সেটি সতীর্থদেরও বলেছি। আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে।’

আরও পড়ুনঃ   খুলনার আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

কোপায় আর্জেন্টিনার রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে এল ফিদেও বলেন, ‘মনে হয়েছিল এটি খুব সহজ, কিন্তু এই যাত্রা কঠিন ছিল। আমি নিজেকে একপাশে রাখছি, আরেকপাশে থাকা আর্জেন্টিনার এই প্রজন্মের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমি যেমনটা চেয়েছিলাম সেটি পূরণে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। দারুণ এই অর্জন নিয়েই আমি বিদায় নিচ্ছি। আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করেছিলাম, যা তারা ডিজার্ভ করত।’

একসঙ্গে দেড়যুগ আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ডি মারিয়া ও মেসি। যদিও তার শেষ ম্যাচে পুরো সময় দীর্ঘদিনের বন্ধুকে মাঠে পেলেন না চিরচেনা এই ১১ নম্বর জার্সিধারী। ৬৬ মিনিটে অ্যাঙ্কলের ইনজুরি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। তার কান্না যেন বাধ মানছিল না কিছুতেই। পরে সেই বন্ধু থেকে পাওয়া অধিনায়কের আর্মব্যান্ড পরেই কলম্বিয়ার কাছ থেকে চ্যাম্পিয়ন মুকুট এনে দিয়েছেন ডি মারিয়া। তবে মেসির জন্য তার কিছুটা আক্ষেপ শোনা গেল, ‘আমি খুশি নই, কারণ সে (মেসি) এভাবে মাঠ ছেড়েছে। ডানপায়ের অ্যাঙ্কলে চোট পেয়েছে সে। তবে জয় পেয়েছি এবং এটাই মেসির জন্য আনন্দের। এটি সত্যিই দারুণ এক রাত।’

আরও পড়ুনঃ   বোলিংয়ে উন্নতি রাবেয়া-ফাহিমার, ব্যাটিংয়ে মোস্তারির

এ নিয়ে তিন বছরে চারটি শিরোপা জিতলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্যে এবারই প্রথম কোনো ফাইনাল শেষ হয়েছে, যেখানে ডি মারিয়া কোনো গোল পাননি। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কোপা, ইতালির বিপক্ষে ফিনিলিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ জয়ের ফাইনালে গোল করেছিলেন ৩৬ বছর এই বয়সী তারকা। সবমিলিয়ে তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচ।

ডি মারিয়া বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST