১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে হতাশ ছিলেন সিমন্সও

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জিতলেও কিছুটা অস্বস্তি ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে। এমন উইকেটে পাকিস্তানের কোচ-অধিনায়ক কেউই খুশি ছিলেন না। এরপর বিসিবির একাধিক পরিচালকও অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। মিরপুরে এমন উইকেট দলের প্রত্যাশা ছিল না বলে মন্তব্য করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

উইকেটের আচরণে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও হতাশ ছিলেন। এ নিয়ে গতকাল (শনিবার) বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘(মিরপুরেও সামনে স্পোর্টিং উইকেটে খেলার প্রশ্নে) অবশ্যই হবে। সত্যি বলতে পাকিস্তানের সঙ্গে যখন এবার খেলা হয়েছিল, আমাদের প্রধান কোচ খুবই হতাশ হয়েছিলেন উইকেট দেখে। কারণ আমরা জানি যেখানেই খেলতে যাব, সেটির আদর্শ প্রস্তুতি এখানে হবে না। এই কারণে আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে খেলব (এই মাসের শেষে), মিরপুরে খেলব না।’

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

‘নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও আমরা (গত মে মাসে) সিলেটে খেলেছি, যেখানে কন্ডিশন তাদের (নিউজিল্যান্ড) মতোই ছিল। ওই জায়গায় আমরা আপোস করতে চাই না। আমরা ভালো উইকেটে খেলব, তাতে যদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাতেও সমস্যা নেই’, আরও বলেন ফাহিম।

বাংলাদেশের ক্রিকেটাররাও এমন উইকেটে আর খেলতে চান না বলে দাবি বিসিবির এই পরিচালকের, ‘আমাদের ক্রিকেটাররা এখন ওই ধরনের (মিরপুরের মতো) উইকেটে খেলতে পছন্দ করে না। আমাদের দুজন ওপেনার, যারা এখন আমাদের শক্তির জায়গা, তারাও এরকম উইকেট চায় না। তারা চায় ভালো উইকেট, যেখানে বল ব্যাটে আসবে, বাউন্স থাকবে এবং খেলতে পারবে ব্যাকফুটেও।’

আরও পড়ুনঃ   ফরিদপুরে সড়কে প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

পাকিস্তানের বিপক্ষে সিরিজ ‍শুরুর আগেই নাকি স্পোর্টিং উইকেট চেয়েছিলেন লিটনরা। সবার ভাবনায় পরিবর্তন আসছে জানিয়ে ফাহিম বলেন, ‘অধিনায়ক লিটন কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বলেছিল, ভালো উইকেটে খেলতে চায় ওরা। আমাদের ভাবনা ও মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন সময় হয়েছে বাকি সবার মধ্যে পরিবর্তন আসার। তাহলে দলটাও ভালো করবে, ক্রিকেটও ভালো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST