৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন

হেলাল উদ্দীন, বাগমারা : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নিউমার্কেটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাগমারা প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কেউ যেন কোন সাংবাদিকদের গায়ে হাত না তুলতে পারে এজন্য সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন জরুরী। যারা বিনা কারণে সাংবাদিকদের হত্যা করল তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন সহ অনেকে।

সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি তিনি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন।

আরও পড়ুনঃ   লালবসবুজ পতাকা অ্যান্টার্কটিকা মহাদেশে: ভ্রমণ বহরে রাজশাহীর দুই ভাই

সাংবাদিক সমাজের দাবি—এ হত্যাকাণ্ড যেন আরেকটি ‘ফাইলবন্দি মামলা’ হয়ে না পড়ে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST