৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর হুঁশিয়ারি, ‘এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা’

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গত আট মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে। জেনারেল ইজাদিকে ‘ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ’ হিসেবে বর্ণনা করেন হিজবুল্লাহ নেতা।

নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সংগঠিত, সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন, এই চাপ লেবাননের স্বার্থ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।

আরও পড়ুনঃ   একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

তিনি আরও বলেন, শহীদ হাজ রমজান সবসময় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেন। আল-আকসা অভিযানকে তিনি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করতেন।

বৈরুত বন্দরের বিস্ফোরণ নিয়ে কথা বলতে গিয়ে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ চায় তদন্ত দ্রুত শেষ হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।

এ ছাড়া মার্কিন দূত টম ব্যারাকের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে।’

আরও পড়ুনঃ   শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কাসেম অভিযোগ করেন, তারা চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি বলেও দাবি করেন তিনি। তার প্রশ্ন—‘যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?’

পরিশেষে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েলি নেতারাও স্বীকার করেছেন—প্রতিরোধ শক্তি অস্ত্র না ফেলা পর্যন্ত তাদের আগ্রাসন থামবে না। তাই হিজবুল্লাহ অস্ত্র তুলে রাখলেও দখলদার ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST