৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক : শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে।

ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস)।

সংবাদমাধ্যম বিবিসি রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য— যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচত নয়, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   কলকাতায় বাংলাদেশি রোগী না দেখার ঘোষণার বিরোধিতা

আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা। যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে।

আরও পড়ুনঃ   বিহারে অসুস্থ তরুণীকে অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণ

ভয়ঙ্কর এ ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধও হয়ে যেতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্যপশ্চিমাঞ্চলে তুষারঝড় হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, “ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বলা যায় বিপর্যয় ঘটবে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছর দেখিনি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST