৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক বলেছেন, আমাদের চিন্তা-চেতনা ও কাজে-কর্মে জুলাই স্পিরিটকে ধারণ করতে হবে। জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, যে লক্ষ্যে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ হাজার হাজার ছাত্র-জনতা জুলাই-আগস্টে রক্ত দিয়েছেন তাদের সে লক্ষ্য অর্জনে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের টপ লেবেলের কিছু নেতা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, তাই আমরা কাঙিক্ষত ফলাফল পাচ্ছি না। তাই জুলাই গণঅভ্যুত্থানের কাঙিক্ষত ফলাফল পেতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাস্ট্র গঠনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫ খ্রি.) সকাল ১০টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক রামেবি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুনঃ   জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, অফিস সহায়ক মোঃ যামির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন, অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর। এসময় পিএস টু ভিসি (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেন, সেকশন মোঃ জামাল উদ্দীন, অফিসার শারমিন আক্তার, শাহারিয়ার ইসলাম, মাসুম খান, শাকিল আহমেদ, তানভীর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জাহিদ হাসান, মাহমুদুর রহমান, নূর-রায়হান, পিও কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সানজিদা হান্নান, লিটন আলী, এল্লিইন জাবানিয়া, স্টোর কিপার শামীম হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর শহিদুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

উল্লেখ্য যে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গত ৩ আগস্ট, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মি. পর্যন্ত রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং ৪ আগস্ট, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মি. পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST