৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ডি পলকে ইন্টার মায়ামিতে পেয়ে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক : অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আজ (বৃহস্পতিবার) লিওনেল মেসির দলটিতে তার অভিষেকও হয়েছে। যেখানে ২-১ গোলে ক্লাব অ্যাটলাসকে হারিয়েছে মায়ামি। এই জয় আরও বড় সাফল্যের শুরু বলে মন্তব্য করেছেন ডি পল। অন্যদিকে, তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তার জাতীয় দলের সতীর্থ মেসি।

লিগস কাপের প্রথম ম্যাচে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ ভোরে অ্যাটলাসের ‍মুখোমুখি হয় মায়ামি। আগের ম্যাচে মেসি-ডি পলরা গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন, সেদিন দলেরও জয় পাওয়া হয়নি। আজ তারা মাঠে নামতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে মায়ামি। তাদের ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। মেসি দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন।

মায়ামির জয়ে সম্প্রচার চ্যানেলের মুখোমুখি হয়ে ডি পল বলেন, ‘সতীর্থ ও দলের অভ্যর্থনা দুর্দান্ত ছিল। অনেকের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। আমি আমার অবস্থান থেকে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে। আশা করি, এটি হবে আরও অনেক জয়ের শুরু।’ পরে কাছের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে ক্লাবে একসঙ্গে খেলতে পেরে গর্বিত বলেও জানান ডি পল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর

বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বলেন, ‘আমি তাকে (মেসি) শিরোপা জয়ে সাহায্য করতে চাই। সে সবার সেরা। তার সঙ্গে জাতীয় দলে খেলেছি, অনেক কিছু জিতেছি। এবার ক্লাবেও তার সঙ্গে খেলতে পারা আমার জন্য গর্বের। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং চাই আমরা একসঙ্গে অনেক শিরোপা জিততে পারি।’

রদ্রিগোর উপস্থিতির মায়ামির শক্তি বাড়িয়েছে বলে মনে করেন মেসি, ‘রদ্রিগো ও আমি অনেকদিন ধরে একসঙ্গে খেলছি। অনেক ম্যাচ খেলেছি আমরা। তার আগমনে দলের মান আরও বেড়েছে। সে অনেক উৎসাহ নিয়ে এসেছে। আজকে সামান্য ট্রেনিং করেও সে পুরোটা সময় দৌড়েছে। এই আবহাওয়ায়—আর্দ্রতা, গরম, উচ্চ তাপমাত্রা–সবকিছুর মধ্যে দৌড়ানো খুব কঠিন। গুরুত্বপূর্ণ হলো, পুরো দল খুব ভালোভাবে লড়েছে এবং আমরা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি।’

আরও পড়ুনঃ   আরএমপিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিরোপা জয়ের ব্যাপারে বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছেন মেসিরা, ‘আমরা (এমএলএস) লিগে শীর্ষ পজিশনের জন্য লড়ছি। ক্লাব বিশ্বকাপেও ভালো খেলেছি। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, এখন রদ্রিগো ডি পলের মতো গুরুত্বপূর্ণ একজন যোগ দিয়েছে। এই প্রতিযোগিতাটা আমাদের ভালো লাগে। পরিসর বেশ ছোট, দ্রুত প্রতিযোগিতা শেষ হয়, ট্রফি জয়ের সুযোগ থাকে এবং পরবর্তী কনকাকাফ চ্যাম্পিয়ন্সে খেলার টিকিট জিততেও সাহায্য করে। প্রতি বছর যেভাবে লড়ি, এবারও আমরা তেমনভাবেই লড়াই করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST