২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মরহুম আহাদ আলী সরদারের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আহাদ আলী সরদার ১৯২৭ সালের ১৭ জুলাই মচমইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টানেন ২০২৫ সালের ১০ জুলাই।

কীর্তিমান সেই মহৎ ব্যক্তির কর্মময় জীবনে নিয়ে মচমইল প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘ চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

মচমইল প্রগতি সংঘের আহ্বায়ক ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ সঞ্চালনায় স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ছেলে মাস্টার আজাহার আলী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার ‘আলহাজ মোঃ গোলাম রহমান,আলহাজ ইয়াদ আলী মন্ডল,মচমইল ডিগ্রী কলেজের অবঃ প্রাপ্ত অধ্যক্ষ কুমার প্রতিক দাশ, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন,মচমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রেবতী মোহন প্রাং, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম, সাবেক অধ্যাপক আখতারুজ্জামান তপন, মচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন খাঁন, আব্দুল মমিন প্রামানিক, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ আলী হাসান, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, মফিজ উদ্দিন শাহ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রনজিত কুমার, আলী মুর্তুজা, মচমইল প্রগতি সংঘের সদস্য আব্দুল করিম সরদার, আব্দুল জলিল, যুবদল নেতা শহিদুজ্জামান মুকুল, আমেনা বেগম প্রমুখ।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধীবৃন্দ, আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিল। স্মরণসভা অন্তে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

স্মরণ সভায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অনেকে। মরহুম আহাদ আলী সরদারের মৃত্যুর মধ্যে দিয়ে পরিবারের পাশাপাশি এলাকাবাসী একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST