২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

আরও পড়ুনঃ   সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেপ্তার

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

কিছু গণমাধ্যমে বলা হচ্ছে ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন’- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।

আরও পড়ুনঃ   আইসিইউতে নুরের জ্ঞান ফিরেছে

গত ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।

সূত্র: ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১০

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১২

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৪

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৫

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৬

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৭

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৮

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৯

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST