স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বড় ভাইয়ের শ্বাশুড়ির দায়ের করা মামলায় জামিন পেলেন ছোট ভাইসহ আরও দুইজন।
বড় ভাইয়ের শ্বাশুড়ি হাবিবা আক্তার মুক্তা নগরীর চন্দ্রিমা থানা গত ৪ জুলাই একটি চুরিসহ বাড়িতে অনাধিকার প্রবেশ, সাধারন জখম,ভীতি প্রর্দশন, হুকুমদানের অভিযোগ করে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামী করা হয় বাদীর জামায়ইএর ছোট ভাই মাহমুদ হাসান শিশিল, জিবন ও মাহমুদ হাসান লিমনকে। আসামীরা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
মামলার পর মাহমুদ হাসান শিশিলসহ সকল আসামীরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহেরজামিন নেন। সোমবার তারা হাইকোর্টের আদেশমতে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করে।
জামিনের বিষয়ে আসামী পক্ষের আইনজীবী ইমরান কলিম খান বলেন, “আমার মক্কেলদের হাইকোর্টের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর ছিলো এবং হাইকোর্টের আদেশ মোতাবেক আমার মক্কেলরা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমার মক্কেলদের জামিন মঞ্জুর করে।”
তিনি আরও বলেন, “মামলাটি মুলত পারিবারিক পূর্ব শত্রুতার জেরে করা হয়েছে। বাদী হাবিবা আক্তার মুক্তা ও তার জামাই সিজারের বিরুদ্ধে আমার মক্কেল মাহমুদ হাসান শিশিলের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যা আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলার জেরেই আমার মক্কেলদের হেনস্তা করতে এই মামলাটি করেছে।”
জামিনের বিষয়ে মামলার ১ নং আসামী মাহমুদ হাসান শিশিল বলেন, “ঘটনার দিন আমরা বিএনপির অঙ্গ সংগঠনের অনেকেই রাজশাহী মহানগর যুবলীগের সেক্রেটারি রনির সন্ধানে গেছিলাম এবং সেই ফ্লাটে আমি নিজে ঢুকিনি দলের অনেক নেতাকর্মী, পুলিশসহ সাংবাদিক ঢুকেছিলো অথচ আমাকে উদ্দেশ্য করে ঘটনার দুইদিন পর চন্দ্রিমা থানায় চুরির মামলা দায়ের করে। এটা আমাকে হেনস্তা করার জন্য আমার বড় ভাইয়ের শ্বাশুড়ি করেছে। আমিসহ এই মামলায় আরও দুইজন আসামী ছিলো আমরা সকলেই আদালতে হাজির হয়ে জামিন পেয়েছি। এবং আশা করি এই মিথ্যা মামলা থেকে খালাসও পাবো।”
তিনি আরও বলেন, “আমার মা গত ২০২৩ সালে আমার বড় ভাই ও তার শ্বশুর শ্বাশুড়িকে আসামী করে ৩ কোটি ৬৮ লক্ষ টাকা আত্নসাতের প্রতারনার একটি মামলা দায়ের করে সেই মামলার জেড়েই আমার নামে মামলা দায়ের করে। তারা মুলত প্রকৃত ঘটনাকে আড়াল করতে এই মামলাটি করেছে।”
উল্লেখ যে গত ২ জুলাই চন্দ্রিমা থানাধীন পারিজাত আবাসিক এলাকায় মহানগর যুবলীগের সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির অবস্থান করছে সন্দেহে ছাত্র-জনতা ও পুলিশ অভিযান চালায়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST