২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে তিনজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায়’ জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।

আরও পড়ুনঃ   দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

তবে, হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু, তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

আরও পড়ুনঃ   পুতিন আলোচনার প্রতিশ্রুতি দিলেও ইউক্রেনে যুদ্ধবিরতি নয় : ট্রাম্প

ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরাইল।

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। ওই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা।

অন্যদিকে, ইসরাইলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু দেশটি পাঁচটি কৌশলগত এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST