২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন

অনলাইন ডেস্ক : অবশেষে বিশ্রামের ফুরসত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ে। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই। আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য।

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ। তার আগপর্যন্ত খেলার সূচি নেই লিটন-শান্তদের সামনে। তবে আরেকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে বিসিবি। শেষ পর্যন্ত যদি সেটিও না হয়, তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

গতকাল সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’ এ ছাড়া বিসিবি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তাসকিনও।

গতকাল শেষ টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজকে ৪ নম্বরে খেলানোর কারণ জানিয়ে লিটন বলেন, ‘প্রতিদিন যখন ১৮০-১৯০ রানের উইকেটে খেলবেন একদিন ব্যর্থ হলেও পরের ২ দিন সফল হতে পারবেন। আমার মনে হয় না কারও চিন্তা ছিল এই ম্যাচে ১৮০ রান হতে পারে। আর (৪ নম্বরে) খেলার জন্য মিরাজ আসলেই সামর্থ্যবান। সে বাংলাদেশ দলের হয়ে অনেকদিন খেলছে। অধিনায়ক হিসেবে আমি মনে করি জাকের (আলী অনিক) এবং শামীম (হোসেন পাটোয়ারী) যত পরে ব্যাটিংয়ে যাবে তত আমাদের জন্য ভালো। এই চিন্তা করেই (মিরাজকে আগে) ব্যাটিং করানো হয়েছে।’

আরও পড়ুনঃ   এশিয়া কাপের আগে অধিনায়ক ও দলের সেরা তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুটি সিরিজের পর শ্রীলঙ্কা ও ঘরের মাঠে দুটি টি-টোয়েন্টি সিরিজে জয়। এ নিয়ে ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা পাকিস্তান বা ইউএইতে খেলেছি, যেখানে তাসকিন-মুস্তাফিজকে পাইনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা সামর্থ্যবান। কতটা বিধ্বংসী হতে পারে। একইসঙ্গে আমরাও ভালো ক্রিকেট খেলিনি। পরের দুই সিরিজে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে আমাদের ফুল সেটাপ নিয়ে খেলতে পেরেছি। ভালোও করতে পেরেছি। আমাদের এই বিশ্বাস থাকবে।’

‘গত কয়েকদিনে আমি ফিল করেছি ডেথ বোলিং আরও ভালো করতে হবে। অবশ্যই ব্যাটিং তো আছেই। টানা ভালো ব্যাটিং করে গেলে বোলারদের ম্যাচ জেতানোর সুযোগ থাকবে। ডেথে মুস্তাফিজ বাদে বাকিদের সামনে আরও সুযোগ আছে উন্নতি করার’, আরও যোগ করেন লিটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST