১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি

অনলাইন ডেস্ক : কোনো সিনেমা নিয়ে আলোচনায় নেই, তবে বিভিন্ন কোম্পানির ইভেন্টে ব্র্যান্ডিং করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো বেশ কিছুদিন আগে দেশের বাইরে অবস্থান করেছিলেন এই নায়িকা। এক ইভেন্টে অংশ নিতে উড়াল দিয়েছিলেন মালয়েশিয়ায়; তখন তার সঙ্গে ছিল একমাত্র ছেলে পদ্ম।

সেখান থেকে নানা মুহূর্ত ভাগ করে নেন তারা। এরপর দেশে ফিরে সম্প্রতি একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। সেখানে এক নজরকাড়া সাজে নিজেকে ধরা দেন নায়িকা, মন জয় করেন ভক্তদের।

কিন্তু বিদেশে ঘোরাঘুরির সেই আমেজ এখনও কাটেনি পরীর। যখন মালয়েশিয়া গিয়েছিলেন নায়িকা, তখন এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন। এবার তার ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি প্রকাশ করলেন পরীমণি। শনিবার সকালে চোখ আটকে গেল পরীমণির একঝাঁক ছবিতে। যেখানে নায়িকা মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর থেকে নিজেকে মেলে ধরেছেন। যদিও এদিনের ক্লোজ ফ্রেমের কিছু ছবি সপ্তাহ খানেক আগেই প্রকাশ করেছিলেন নায়িকা।

আরও পড়ুনঃ   শীতের সকালে মোহনীয় লুকে জয়া আহসান

পরীর সেই পোস্ট প্রকাশের মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। মন্তব্যঘরে তার রূপের প্রশোংসাও করেন ভক্তরা।

আরও পড়ুনঃ   বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার কাজলের

তাদের মন্তব্য, ‘অসাধারণ লাগছে’, আরেকজন লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’

উল্লেখ্য, মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি; যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছেন একই কথা। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

২

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৫

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

৬

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

৮

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

৯

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১০

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

১৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

১৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

১৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST