১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শীতের সকালে মোহনীয় লুকে জয়া আহসান

অনলাইন ডেস্ক : কারও কাছে ‘লাল গোলাপ’, কারও কাছে ‘রেড ভেলভেট’! ‘উফ্‌’ এত মোহনীয় লুকে ধরা দিলে অনুরাগীরা কি আর থেমে থাকতে পারে?

শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ আটকে গেল চার ছবির কোলাজে। সে ছবি আর কারও নয়, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসানের! তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই!

চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’!

আরও পড়ুনঃ   জীবনসঙ্গী খুঁজছেন পঞ্চাশোর্ধ্ব মনীষা কৈরালা

মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা; উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’।

শুধু কী তাই? বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’

আরও পড়ুনঃ   ‘আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, নিবিড় পর্যবেক্ষণে আছি’

ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে।

সম্প্রতি ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী। বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়; উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST