১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তাহলে মেসির ক্লাবেই যাচ্ছেন রদ্রিগো ডি পল

অনলাইন ডেস্ক : সপ্তাহখানেক আগে চমক হয়ে এসেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে এই মিডফিল্ডার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির দলে যোগ দিতে যাচ্ছেন। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডার স্বল্প সময়ের চুক্তিতে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই অ্যাতলেটিকোর সঙ্গে দর কষাকষি করতে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে উড়ে যান। ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যদিও ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। এক বছর বাকি থাকতেই ডি পল মাদ্রিদের ক্লাব ছাড়তে যাচ্ছেন।

২০২১ সাল থেকে অ্যাতলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অন্যদিকে, মেসি ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব এবং লিগের চেহারাও বদলে যায়। রাতারাতি লিগের জনপ্রিয়তা, ক্লাবের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রিতে ব্যাপক চাহিদা তৈরি হয়। ইতোমধ্যে মেসির ছোঁয়ায় গত মৌসুমের সাপোর্টার্স শিল্ডসহ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। এমনকি এবার প্রথমবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও খেলেছে, উঠেছিল নকআউট পর্বেও।

আরও পড়ুনঃ   দুর্দান্ত ফর্মে থাকা আলভারেজকে পেতে মরিয়া বার্সা, প্রতিক্রিয়ায় যা বললেন

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই মাসের শেষদিকে মায়ামির জার্সি গায়ে জড়াতে পারেন ডি পল। যদিও তার ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ও চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত। ফলে যে সূত্রের বরাতে খবরটি এসেছে সেটিও উহ্য রেখেছে এপি। কয়েক সপ্তাহ ধরেই ডি পলের জন্য দর কষাকষি চলছে। এরই মাঝে আবার ইন্টার মায়ামি ও মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছিল। চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবে এই আলবিসেলেস্তে তারকার। তবে মায়ামির আশা গোলাপি জার্সিতে তাকে আরও একবছর পাওয়া যাবে।

শেষ পর্যন্ত ডি পলের সঙ্গে মায়ামির চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত হলে মেসি আরও একজন কাছের কাউকে দলে পাবেন। এর আগে তিনি ৩৭ বছর বয়সী সার্জিও বুসকেটস, ৩৮ বছরের লুইস সুয়ারেজ ও ৩৬ বছরের জর্দি আলবার সঙ্গে বার্সেলোনার পর এমএলএসেও দারুণ রসায়ন তৈরি করেছেন। এর মধ্যে মেসি-বুসকেটস ও আলবা লিগের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের শীর্ষ তালিকায় আছেন। মেসি তো রেকর্ড সর্বোচ্চ (বছরে প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা) পারিশ্রমিক পান, যা এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের সামষ্টিক পারিশ্রমিকের চেয়েও বেশি।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে

আলবা নতুন করে ২০২৭ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। কিন্তু বুসকেটস এখনও সেই পথে হাঁটেননি, তিনি যদি ক্লাব ছেড়ে যান স্বাভাবিকভাবেই সেই জায়গা পূরণ করতে পারবেন ডি পল। ২০২১ সালে অ্যাতলেটিকোয় যোগদানের পর থেকে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হন। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST