১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মিরপুরে সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠক, ছিলেন তামিম-তাইজুলরাও

অনলাইন ডেস্ক : ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর গেল মার্চে জরুরি বৈঠকে বসেছিলেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। যেখানে আগের কমিটি স্থগিত করে দিয়ে সেখানে নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এ ছাড়া ৮ বিভাগ থেকে দায়িত্ব পান ৮ জন ক্রিকেটার। এরপরও কয়েকবার বৈঠক হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনে মিটিংয়ে বসেছিল কোয়াবের সদস্যরা। উপস্থিত ছিলেন সাবেক এবং বর্তমান মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটার। তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন নান্নু ছাড়াও খালেদ মাসুদ পাইলটরাও ছিলেন উপস্থিত।

আরও পড়ুনঃ   দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আজকের বৈঠকে মূলত কোয়াবের পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কবে নাগাদ আয়োজন হবে সেটি নিয়েই সেখানে বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা একজন সিনিয়র ক্রিকেটার ঢাকা পোস্টকে বলছিলেন, ‘কোয়াবের এক্টিভিটি তো কম এখন, সেটাকে এক্টিভ করার জন্য আলোচনায় বসেছিলাম। যাতে করে ক্রিকেটারদের পাশে থাকা, ক্রিকেটারদের হয়ে কথা বলতে পারে। আমরা চাচ্ছি কোয়াব এক্টিভ হোক যেন ক্রিকেটারদের পাশে থাকতে পারে।’

আরও পড়ুনঃ   হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা

‘যারা সিনিয়র আছেন দায়িত্বে আছেন তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা নির্বাচিত কমিটি লাগে, সামনে ইলেকশন হবে। ওটার ব্যাপারে কথাবার্তা হয়েছে। তারপর যারা আসবে তারাই কাজ চালিয়ে নেবে। এটার ভোট তো ঢাকায় হয়, যখন ক্রিকেটাররা সবাই ঢাকা কেন্দ্রীক থাকবে তখনই এটা হবে। তবে তারিখ এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তার আগে অনেক প্রসেস বাকি রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST