১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আমিরুল শেখ এর কারাতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আন্তর্জাতিক স্বীকৃতি স্বরুপ শ্রীলঙ্কায় এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রেফারি লাইসেন্স অর্জন করলেন চাঁপাইনবাবগঞ্জের আমিরুল শেখ, ফাউন্ডার ও প্রধান কোচ, এবিসি মার্শাল আর্ট একাডেমি।

সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ১ম সাউথ এশিয়ান ইউথ কারাতে কাপ (২০২৫)। ৫ ও ৬ জুলাই আয়োজিত এই প্রতিযোগিতাটি সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত হয়।

প্রতিযোগিতার আগে, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা, যেখানে অংশগ্রহণ করেন এশিয়ার ৯টি দেশের ৭৫ জন রেফারি।

আরও পড়ুনঃ   এলপিজি গ্যাসের দাম বাড়ল

বাংলাদেশ থেকে মোঃ আমিরুল শেখ অনু এই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিয়ে জাজ-বি গ্রেডে উত্তীর্ণ হন। তিনি এবিসি মার্শাল আর্ট একাডেমির ফাউন্ডার ও প্রধান কোচ হিসেবে রেফারি ও জাজ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তিনি শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, দেশীয় পর্যায়েও নারী আত্মরক্ষা প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে তার একাডেমি নিয়মিতভাবে উইমেন সেল্ফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছে।

আরও পড়ুনঃ   নাটোরে আ’লীগ নেতার ১৬ টন চাল জব্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল হ্যাং, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের চেয়ারম্যান ভরত শর্মা এবং রেফারি কমিশনার চেয়ারম্যান শাহীন আক্তার।

এই অর্জন বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে অনুকরণীয় উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST