১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘প্রকৌশলীদের কাজ পাবলিক সেফ্টি নিশ্চিত করা’: রুয়েট উপাচার্য

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ২০২৩ ও ২০২৪ সিরিজের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ, ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজারের সৌন্দর্য বর্ধন ও সিসি ক্যামেরা ভুক্ত করবেন ইউএনও

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রকৌশলীদের কাজ পাবলিক সেফটি নিশ্চিত করা। মানুষ কিভাবে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তায় থাকবে তা প্রকৌশলীরা তাদের কাজের মাধ্যমে নিশ্চিত করেন’।

তিনি আরও বলেন, ‘রুয়েটের শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, তারা হবে উদ্ভাবনী চিন্তাশীল, সমাজসচেতন এবং নৈতিকতায় দৃঢ় প্রকৌশলী। নবীনদের সম্ভাবনাময় যাত্রা এবং বিদায়ীদের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অনুপম চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ইকবাল মতিন, প্রাক্তন অধ্যাপক মো. আব্দুস সোবহান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল প্রমুখ।

আরও পড়ুনঃ   কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, ঢাকার কড়া প্রতিবাদ

উপাচার্য নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST