১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ১২ দিনে ১২ ইরানি সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক : ইসরায়েল সংঘাতের ১২ দিনে কমপক্ষে ১২ জন ইরানি সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা। বৃহস্পতিবার ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে ইরনা।

বাসিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি শাখা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসিজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যের কণ্ঠস্বর বন্ধ করে দিতে এবং প্রতিরোধী পক্ষের সংবাদমাধ্যমকে কোনঠাসা করতে ১২ দিনের সংঘাতের সময় পরিকল্পিতভাবে ইরানের সংবাদ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হামলাকারী বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   মামলায় সম্পত্তি হারাতে পারেন ট্রাম্প

‘ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন দেশটির পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ২৫ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল।

আরও পড়ুনঃ   মালদ্বীপের পার্লামেন্টে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

যুদ্ধবিরতির ঘোষণার পর প্রাথমিকভাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে সংঘাতে মোট নিহত হয়েছেন ৬৬০ জন। তবে পরে একাধিকবার নিহতের তালিকা পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ইরান-ইসরায়েল সংঘাতে মোট নিহত হয়েছেন ১ হাজার ৫০ জন।

ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। সেই হামলায় সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST