২৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আইওসি প্রথম নারী সভাপতির দায়িত্ব উদযাপন বাংলাদেশে

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ক্রীড়া সংগঠন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি)। প্রথম বারের মতো একজন নারী ও আফ্রিকান কেউ আইওসি সভাপতি নির্বাচিত হয়েছেন। আইওসির রীতি অনুযায়ী নির্বাচন আগে অনুষ্ঠিত হলেও ২৩ জুন অলিম্পিক ডে’র দিন নতুন সভাপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ক্রিস্টি কভেন্ট্রি ১৯৮৩ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন। ২০০৪ এথেন্স ও ‘০৮ সালে বেইজিং অলিম্পিকে তিনি সাঁতারের ২০০ মিটার স্বর্ণপদক জেতেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি অলিম্পিকে সাঁতারু হিসেবে অংশগ্রহণ করেন।

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার আগেই তিনি জিম্বাবুয়ের অলিম্পিক কমিটির সদস্য ছিলেন। আইওসির অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে সম্পৃক্ত ছিলেন। ২০১৮-২৫ সাল পর্যন্ত জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীও ছিলেন। মাত্র ৪২ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থার সর্বোচ্চ পদে বসেছেন।

আরও পড়ুনঃ   বুন্দেসলিগা: ৯৭ মিনিটের গোলে লেভারকুসেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বজায় থাকলো

প্রথম নারী ও আফ্রিকান হিসেবে বিশেষ মাইলফলকও অর্জন করেছেন কভেন্ট্রি। তাই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের দিনে আনুষ্ঠানিক আয়োজন করেছে। আইওসির ইতিহাসে প্রথম নারী সভাপতি দায়িত্ব গ্রহণের দিনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কেক কেটেছে। আজ দুপুরে অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে নতুন সভাপতির নাম ও ছবি সম্বলিত কেক, ব্যানার করা হয়। আজ অনেক দেশে অলিম্পিক ডে পালন হলেও বাংলাদেশ আগামীকাল আনুষ্ঠানিকভাবে অলিম্পিক ডে উদযাপন করবে।

আগামীকাল ডে রান আয়োজনের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ সভাও করবে বিওএ। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভুক্ত ফেডারেশন বা এসোসিয়েশন প্রায় ত্রিশটি। এর বাইরেও আরও কয়েকটি ফেডারেশনের সভাপতির সঙ্গে আগামীকাল দুপুরে মত বিনিময় করবেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন এসএ গেমস, এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি গেমস ছাড়াও ক্রীড়াঙ্গনের সামগ্রিক আলোচনা হতে পারে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিদেশে রয়েছেন। তার পরিবর্তে ফেডারেশনের অন্য কেউ যেতে পারেন তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামীকালের সভায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি

ফেডারেশনের সভাপতিদের সঙ্গে বৈঠকের পরপরই বিওএ নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় আগামী বছর কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে সেটা চুড়ান্ত হবে। পাশাপাশি আসন্ন অর্থ বছরের বাজেট অনুমোদন আলোচ্যসুচিতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST