১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তরুণ ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

অনলাইন ডেস্ক : আহমেদাবাদে বিমান দুর্ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারত। গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন।

হতাহতদের নিয়ে প্রতিদিনই নতুন নতুন সব খবর ভেসে আসছে। এবার জানা গেছে, এ দুর্ঘটনায় উদীয়মান এক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের একটা ক্লাবের হয়ে খেলতেন ২৩ বছর বয়সী ওই ক্রিকেটার।

জানা গিয়েছে, তরুণের নাম দীর্ধ প্যাটেল। তিনি লিড্‌স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাটের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি ক্রিকেটও মন দিয়ে খেলতেন তিনি। লিড্‌সের ক্লাবে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতেন ভারতের দীর্ধ।

আরও পড়ুনঃ   নবান্নে রাঙা পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রঙ

প্রতিভাবান অলরাউন্ডারের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ধের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভালো মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।”

লিড‌্‌সের ক্লাবের হয়ে এয়ারডেল অ্যান্ড হোয়ারফেডাল সিনিয়র ক্রিকেট লিগে খেলতেন দীর্ধ। সেই লিগের মুখপাত্র জানিয়েছেন, ক্রিকেট নিয়েই এগোতে চেয়েছিলেন দীর্ধ। তার ভাইও আগে ক্রিকেট খেলতেন। কিন্তু বেশিদিন খেলতে পারেননি তিনি। দীর্ধের প্রতিভা ছিল বলেই জানিয়েছেন ওই মুখপাত্র।

আরও পড়ুনঃ   চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

গত ১২ জুন আহমেদাবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ লন্ডনের গ্যাটউয়িক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই পাশ্ববর্তী মেডিক্যাল কলেজের হোস্টেলের ছাদে সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের ২৩০ যাত্রী ও ১২ জন কর্মীর মধ্যে মাত্র একজন বেঁচেছেন। মৃত্যু হয়েছে মেডিক্যাল কলেজেরও বেশ কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও সব নিহত শনাক্ত করা যায়নি। তার মধ্যেই এক উদীয়মান ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST