১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েল হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান

অনলাইন ডেস্ক : ইরানের স্বার্থের ওপর যেকোনও ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে।

গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার একদিন পর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব।

মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ইব্রাহিম রাইসি বলেছেন, ‘‘আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যে, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনও অপরাধীর ন্যূনতম পদক্ষেপ অবশ্যই কঠোর, বিস্তৃত এবং বেদনাদায়ক প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।’’

এর আগে, সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেন, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাস ভবনে বোমা হামলার প্রতিশোধে ইসরায়েলের ওপর ইরানের হামলার প্রতিক্রিয়া একেবারে নিশ্চিত।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

একই দিন রাতে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের যেকোনও ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপে তেহরানের পাল্টা আক্রমণ ‘‘মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার হবে’’। ইরার এবার জবাব দেওয়ার জন্য আর ১২ দিন অপেক্ষা করবে না।

অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল শেকারচি ইহুদিবাদী ইসরায়েলের শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞের পক্ষে অবস্থান না নিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই যে, শিশু-হত্যাকারী ইসরায়েলের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করুন।

তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে, তারা যুদ্ধবাজ নয় এবং যুদ্ধের বিস্তার চায় না। ইসরায়েল যদি দুর্বৃত্তমূলক কোনও আগ্রাসন চালায় তাহলে ইরান আরও শক্তিশালী জবাব দেবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   রমজানবার্তায় গাজায় ‘ঘৃণ্য অপরাধের’ অবসান চাইলেন সৌদি বাদশাহ

গত ১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

দামেস্কে হামলার প্রতিশোধে ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করার দাবি জানিয়েছে তেলআবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST