১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী শিরোইল পুরাতন ঢাকা টার্মিনালে দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ ও সিটি পেট্রোলিং সিআরটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাজশাহী ভ্রমণ গাইড

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চবটি এলাকার বাসিন্দা এবং ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মো. সজল (৩৩) তার ডেলিভারি ভ্যান রাস্তার পাশে রেখে একটি দোকানে মালামাল দিচ্ছিলেন। এ সময় এক অটোচালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল ওই অটোচালককে থাপ্পড় মারেন। ঘটনা দেখে পাশেই থাকা আম ব্যবসায়ী মো. রনি (৩২) প্রতিবাদ জানালে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

আরও পড়ুনঃ   সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি শুরু

মুহূর্তেই বিষয়টি রূপ নেয় সংঘর্ষে। সজলের সঙ্গে থাকা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ প্রায় ৪০-৪৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে জড়ো হন। অপরদিকে, রনি নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি পাল্টা অবস্থান নেন।

উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এবং সিটি পেট্রোলিং সিআরটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সেরা পদের রেসিপিরাজশাহী ভ্রমণ গাইড

আরও পড়ুনঃ   জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং টার্মিনাল এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST