১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

অনলাইন ডেস্ক : ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইলের নজিরবিহীন হামলার পর শনিবার আজারবাইজান প্রতিবেশী ইরানকে আশ্বস্ত করেছে যে, তেহরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

বাকু থেকে এএফপি জানায় যে ইরান দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে যে, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী ইসরায়েল তাদের ভূখণ্ড ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে’।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে বলেন, ‘আজারবাইজান কখনও তার ভূখণ্ডকে বন্ধুত্বপূর্ণ ইরানসহ তৃতীয় দেশগুলোর উপর হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবে না’।

আরও পড়ুনঃ   টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এএফপিকে জানায়, আরাঘচির সাথে এক ফোনালাপে জইহুন বায়রামভ সতর্ক করে বলেন, সংঘাত বৃহত্তর অঞ্চলকে গ্রাস করার ঝুঁকিতে ফেলেছে। তিনি আরও উত্তেজনা রোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি হামলার পর ইরান আকাশসীমা বন্ধ করে দিলে আজারবাইজান স্থলপথে সীমান্ত দিয়ে পণ্য চলাচলে সহায়তা করেছে।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় ৪৮ প্রাণহানি, গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩০০ পেরোলো

এই আলোচনাটি এমন এক সময় হয়, যখন ইসরাইল শুক্রবার ইরানে বড় ধরনের হামলা চালায়। যেখানে তেহরানের তথ্য অনুযায়ী শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলের দিকে। যাতে তিনজন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST