১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে প্রাণ গেল এসআই বোরহানের

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (৩৬) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি দীর্ঘ এক বছর ধরে মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ   স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি রাজশাহী এডিটরস ফোরামের

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এসআই বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে মোটরসাইকেলযোগে বোয়ালমারীর দিকে আসছিলেন। সোতাসী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

মহম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি আমাদের থানার একজন চৌকস কর্মকর্তা ছিলেন। ওয়ারেন্ট তামিল করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, এটি দুঃখজনক ঘটনা। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মহম্মদপুর থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST