১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লো হায়দারাবাদ-ব্যাঙ্গালুুরু

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড গড়লো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দল- সানরাইজার্স হায়দারাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

গতরাতে আইপিএলের ৩০তম ম্যাচে সর্বমোট ৫৪৯ রান হয়েছে। হায়দারাবাদ ২৮৭ ও ব্যাঙ্গালুরু ২৬২ রান করলে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের বিশ^ রেকর্ডের হয়। এর আগের রেকর্ডটি ছিলো হায়দারাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের। তিন সপ্তাহ আগে হায়দারাবাদ-মুম্বাই ম্যাচে সর্বমোট ৫২৩ রান উঠেছিলো।
বিশ^রেকর্ডের ম্যাচে হায়দারাবাদ ২৫ রানে হারিয়েছে ব্যাঙ্গালুরুকে।

ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রানের পাহাড় গড়ে হায়দারাবাদ। নিজেদের আগের রেকর্ড ভেঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়ে হায়দারাবাদ। এই আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান করেছিলো হায়দারাবাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে হায়দারাবাদের ২৮৭ রান দ্বিতীয় সর্বোচ্চ।

আরও পড়ুনঃ   ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

৯টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ১০২ রান করেন হেড। ৩৯ বলে সেঞ্চুরি করেন তিনি। যা আইপিএলে চতুর্থ ও হায়দারাবাদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি । এছাড়া দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন ২টি চার ও ৭টি ছক্কায় ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন।
হায়দারাবাদের ইনিংসে ছক্কা হয়েছে ২২টি। আইপিএলের ইনিংসে কোন দলের এক ইনিংসে এটিই সবচেয়ে বেশি ছক্কা। এতে ভেঙ্গে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রেকর্ড। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ২১টি ছক্কা ছিলো ব্যাঙ্গালুরুর।
এ ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩৮টি। টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে সর্বোচ্চ। এ আসরেই হায়দারাবাদ-মুম্বাই ম্যাচে ৩৮টি ছক্কা হয়েছিলো।

আরও পড়ুনঃ   Flying Light

ব মিলিয়ে এ ম্যাচে বল সীমানা ছাড়া করেছে ৮১বার। টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে সর্বোচ্চ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৮১ বার বল সীমানা স্পর্শ করেছিলো।
হায়দারাবাদের ২৮৭ রানের জবাবে ৭ উইকেটে ২৬২ রান করে ব্যাঙ্গালুরু। টি-টোয়েন্টিতে হেরে যাওয়া দলের মধ্যে এটিই সর্বোচ্চ দলীয় রান।

হায়দারাবাদ ও ব্যাঙ্গালুরু ম্যাচে সাতটি হাফ-সেঞ্চুরির জুটি হয়েছে। টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সর্বোচ্চ। ২০১০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরির জুটি হয়েছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST