১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: মেহেদী হাসান সুমন (৪০) ও মো: নয়ন (৪২)। সুমন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে ও নয়ন মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ মোট গ্রেপ্তার ৩৪

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জুন (১২ জুন দিবাগত রাত) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই ফরহাদ হোসেন ও তার টিম মহানগর এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদে পেয়ে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৩ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুমন ও নয়নকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   রাজধানীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST