৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নিজ এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা

অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নিজ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূল কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এ সময় তিনি মুরাদনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন।

সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে ঢুকেন তিনি। উপজেলার বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা, নহল চৌমুহনী গ্রামে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পান্তি বাজারে নেমে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় তিনি উপস্থিত জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

জাহাপুর বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

আরও পড়ুনঃ   নির্বাহী আদেশে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল হচ্ছে

তিনি বলেন, আপনারা দেখেছেন চাঁদপুরের একটি ঘটনা আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণি হেয় প্রতিপন্ন করেছে। আমি তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। রাস্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আমি আইনগত ব্যবস্থা নিবো।

নির্বাচনের রোড ম্যাপ ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

আরও পড়ুনঃ   তানোরে গভীর নলকূপ অপারেটর নিয়োগ পেতে আবেদনকারীদের দৌড়ঝাপ

তিনি বলেন, মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, এসব চাওয়া পাওয়াগুলো নিজে শুনতেই মূলত ছুটে আসা।

দারোরা বাজারে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি ঈদ শুভেচ্ছা জানান, এবং এলাকায় কি কি জণকল্যাণমূলক কাজ দরকার সেগুলো লিখিত আকারে দিলে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

এছাড়াও বিকেল ৩টায় উপজেলার মেটংঘর গ্রামে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST