৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ছাদখোলা বাসে চড়া হচ্ছে না কোহলিদের, যে কারণে অনুমতি দিলো না পুলিশ

অনলাইন ডেস্ক : ১৮ বছরের আইপিএলে চতুর্থ দফার চেষ্টায় অবশেষে চূড়ান্ত সাফল্যের মুকুট পরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অষ্টাদশ আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নামের পাশে আইপিএলের মুকুট যোগ হলো বিরাট কোহলিরও।

প্রতি আসরেই তারকাবহুল দল গড়েও তেমন সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু। এর আগে তিনবার শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছে। এবার আর নতুন কোনো আক্ষেপের গল্প নয়। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ভারতীয় ক্রিকেট তারকাকে যেন দুহাত ভরে দিলেন সৃষ্টিকর্তাও।

ফাইনালের মহারণের আগে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার বারবার বলেছিলেন কোহলির জন্য শিরোপা জিততে চান তারা। মঙ্গলবারের ফাইনালে গোটা দল মিলে যেন সেই প্রতিজ্ঞা নিয়েই নামলেন এবং জিতলেন। কে বলবে বেঙ্গালুরুর ঘরের মাঠে ফাইনাল নয়! আহমেদাবাদ যেন রূপ নিয়েছিল এক টুকরো বেঙ্গালুরুতে। কোহলি কোহলি গর্জনে প্রকম্পিত হয়েছে সারা মাঠ। শেষ বেলায় আবেগ ধরে রাখতে আর পারলেন কই ভারতীয় এই তারকা!

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি ধ্বংস করে : শেখ হাসিনা

গতকাল (মঙ্গলবার) ফাইনালে নামার আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি বেঙ্গালুরুর রং ধারণ করে। যেন সবাই ছুটে এসেছিলেন একটি দল ও তাদের বড় তারকা কোহলির জয় দেখতে। ম্যাচ শেষের অনেকটা সময় বাকি থাকতেই জয়ের পাল্লাটা বেঙ্গালুরুর দিকে ঝুঁকে ছিল। ছিল কেবল শেষ ঘণ্টার অপেক্ষা। কী ঘটতে চলেছে আঁচ করতে পেরে চার বল বাকি থাকতেই কোহলি কান্না শুরু করেন। শেষ বল হওয়ার পরই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন তিনি। চোখ ঢাকলেন দুই হাতে।

বহুল আকাঙ্ক্ষিত শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে বেঙ্গালুরু শহর প্রদক্ষিণের কথা ছিল কোহলিদের। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় বাতিল করতে হচ্ছে ভিক্টরি প্যারেড। কারণ হিসেবে জানা যাচ্ছে, বেঙ্গালুরুর কুখ্যাত ট্রাফিক জ্যাম। কোহলিদের ভিক্টরি প্যারেডের জন্য সেই যানজট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা পুলিশের। সেই কারণে আরসিবিকে ভিক্টরি প্যারেডের অনুমতি দিল না তারা।

আরও পড়ুনঃ   ৪০ দশমিক ২ ডিগ্রি তাপে পুড়ছে রাজশাহী

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বিকেল ৫টা থেকে ভিক্টরি প্যারেড হওয়ার কথা ছিল। বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত সেই প্যারেড যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় পরিকল্পনা বদলে যাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে শিরোপা উৎসব। এক ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। বিকেল ৪টা নাগাদ কোহলিরা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে যাবেন তার সঙ্গে দেখা করতে।

সেখান থেকে সোজা চিন্নাস্বামী স্টেডিয়ামে চলে যাবে দল। সবাইকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ পাস থাকবে সমর্থকদের জন্য। পুলিশের তরফে চিন্নাস্বামী স্টেডিয়ামে আসার জন্য মেট্রো ব্যবহার করতে বলা হয়েছে। কারণ সেখানে গাড়ি রাখার জন্য খুব বেশি জায়গা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিবিডি অঞ্চল এড়িয়ে যাওয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৪

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৫

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৮

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৯

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

২০

Design & Developed by: BD IT HOST