৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে পুলিশ উপপরিদর্শক

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের একজন উপপরিদর্শক। ছিনতাইকারীর লাঠির আঘাতে রেজাউল করিম (৪৫) নামের এই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) ভোরে নগরীর মতিহার থানার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এসআই রেজাউল করিম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি তার ময়মনসিংহে বদলির আদেশ হয়েছে। তার পরিবার রাজশাহীতে থাকে।

আরও পড়ুনঃ   পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যা

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রেজাউল করিম ময়মনসিংহে রওনা হয়েছিলেন। মোটরসাইকেল নিয়ে তিনি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার ডান হাঁটু ও ডান হাতে আঘাত করে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।

আরও পড়ুনঃ   নগরীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে প্রাইভেট কার ভাঙচুর, থানায় অভিযোগ

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘ঘটনার পর মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসআই রেজাউল করিমের ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়েছে। রেজাউল হাসপাতালে থাকায় বিস্তারিত জানতে পারিনি।’

ওসি আরও জানান তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST