৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জেল থেকে পালালো ২১৩ কয়েদি, অভিযানে পুলিশ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচির মালির জেল থেকে অন্তত ২১৩ জন কয়েদি পালিয়েছে। পলাতক কয়েদিদের ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৩ জুন) পাকিস্তান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর ডন ও জিও নিউজের।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেল থেকে পালানোর সময় অন্তত একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৮০ জন কয়েদিকে আবার গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩০ জনের বেশি কয়েদি এখনো পলাতক।

আরও পড়ুনঃ   ভারতের ভুবনেশ্বরে ২৩ বাংলাদেশি তরুণীকে দিয়ে করানো হচ্ছে যৌনব্যবসা

জেল সুপার আরশাদ শাহ বলেছেন, ভূমিকম্পের সময় ৪ ও ৫ নং সার্কেলের বন্দিদের যখন তাদের ব্যারাক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনই জেল থেকে পালানোর ঘটনা ঘটে।

তিনি ব্যাখ্যা করেন যে ওই সময় ছয় শতাধিক বন্দি সেলের বাইরে ছিল। সেইসময় বিশৃঙ্খলার মধ্যে ২১৩ জন পালিয়ে যায়। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর প্রিজনব্রেক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, সরিয়ে নেওয়ার সময় ৭০০-১০০০ কয়েদি প্রধান গেটের সামনে জড়ো হয়। তাদের মধ্যে অন্তত ১০০ জন কয়েদি জোরপূর্বক গেট খুলে পালিয়ে যায়। জিয়া-উল-হাসান জানান, অন্তত ৪৬ জনকে ধরা হয়েছে, অন্যদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুনঃ   নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক

তবে দেশটির পুলিশের কর্মকর্তারা এর আগে জানান, জেলের বাইরের দেওয়াল ভেঙে কয়েদিরা পালিয়েছে। তাদের ভাষ্য, গত রোববার থেকে স্বল্পমাত্রার একাধিক ভূমিকম্পের কারণে দেওয়ালটি নড়বড়ে হয়ে যায়।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) গোলাম নবী মেমন মঙ্গলবার ডনকে বলেছেন, সোমবার রাতে মালির জেল থেকে ২০০ জনের বেশি কয়েদি পালিয়েছে। অনবরত ভূমিকম্পের সময় যখন কয়েদিদের নিরাপদ স্থানে সরানো হচ্ছিল তখনই তারা পালিয়ে যায়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST