২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দুই ম্যাচেই ‘ভেরি গুড চান্স’ বললেন হামজা

অনলাইন ডেস্ক : সকাল সাড়ে দশটায় লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন হামজা দেওয়ান চৌধুরী। তাই সকাল থেকেই বিমানবন্দরে ছিল গণমাধ্যমের ভিড়। প্রায় ঘণ্টা দু’য়েক অপেক্ষা করলেও হামজার সেভাবে নাগাল পাওয়া যায়নি।

হামজার বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে ঘণ্টা খানেক সময় অপেক্ষা করতে হয়েছে। হামজার সঙ্গে থাকা বাফুফে কর্মকর্তাদের তথ্য, ব্যাগেজ পেতে দেরি হওয়ায় মূলত এই বিলম্ব। অবশেষে পৌনে বারোটার দিকে হামজাকে নিয়ে বাফুফে কর্মকর্তারা হোটেলে রওনা হন।

আরও পড়ুনঃ   রামেবিতে আর্থিক ব্যবস্থাপনা ও অনলাইন আয়কর রিটার্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

হামজাকে নিরাপত্তার জন্য সামনে পুলিশের গাড়ি ছিল। পেছনে কালো গাড়িতে এক পাশের কাঁচ নামানো ছিল। খানিকটা ধীরে গাড়ি চলায় সাংবাদিকরা বুম জানালার ভেতর প্রবেশ করান। বিক্ষিপ্তভাবে আগমনের শুভেচ্ছা, কেমন আছেন নানা প্রশ্ন ছোঁড়েন নানা জনে। গাড়ি চলতে চলতেই জানতে চাওয়া হয়, ‘এই সময় ( সামনে দুই ম্যাচ) বাংলাদেশের সম্ভাবনা কেমন ?’ হামজা বলেন, ‘ইয়্যা ভেরি গুড চান্স।’ এরপর সরাসরি প্রশ্ন বাংলাদেশ কি সামনে দুই ম্যাচে জিততে পারে ? হামজার আশাব্যাঞ্জক উত্তর, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ’।

আরও পড়ুনঃ   ‘তারা বলেছিল আমি শেষ, টাকার জন্য সৌদিতে এসেছি’

সাংবাদিকরা গাড়ির পেছনে ছুটতে থাকেন। দ্রুততম সময়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ পাননি সাংবাদিকরা। গাড়িটা খানিকটা থামার অনুরোধ জানালেও ধীরে ধীরে গাড়ি বিমানবন্দর এলাকা ছেড়ে যায়। হামজাকে টিম হোটেলে অভ্যর্ত্থনা জানাতে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন রয়েছে। সেই অনুশীলনে হামজার যোগ দেওয়ার কথা রয়েছে। ভ্রমণক্লান্তি কাটানোর জন্য হামজা হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST