৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

১০ ওভারে ম্যাচ হেরে আইয়ার বললেন, ‘লড়াইয়ে হেরেছি, যুদ্ধে হারিনি’

অনলাইন ডেস্ক : গতকাল আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। বড় হারে ফাইনালের অপেক্ষা বেড়েছে শ্রেয়াস আইয়ারের দলের।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ওপেনার প্রিয়ানশ আরিয়া ৭ রান করে আউট হন। ১৮ রান করেন আরেক ওপেনার প্রভশিমরান সিং। এরপর আইয়ারও সুবিধা করতে পারেননি। ফিরেছেন মাত্র দুই রানে।

আরও পড়ুনঃ   সিলেটে অবতরণ করল তারেক রহমানকে বহনকারী বিমান

এরপর নেহাল ওয়াধেরাকে ৮ রানে বোল্ড করেন ইয়াশ। শেষদিকে মার্কাস স্টইনিস ১৭ বলে ২৬ রান করেন আর আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করেন, ফলে কোনোরকমে একশ ছুঁতে পেরেছে পাঞ্জাব।

ম্যাচ শেষে অধিনায়ক আইয়ার বলেছেন, ‘দিনটা ভুলে যাওয়ার নয়… আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি। ফিরে গিয়ে অনেক কিছু বিশ্লেষণ করার আছে। সত্যি বলতে, আমার সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। পরিকল্পনার দিক থেকে আমরা যা-ই করেছি, মাঠের বাইরে যা-ই (পরিকল্পনা) করেছি, আমার মনে হয় তা সঠিক ছিল। মাঠে আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। বোলারদেরও দোষ দেব না, কারণ ডিফেন্ড করার জন্য কম রান ছিল।’

আরও পড়ুনঃ   আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে : ওয়াহিদউদ্দিন

‘আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে এই উইকেটে। আমরা এখানে যতগুলো ম্যাচ খেলেছি, সেখানে অসমান বাউন্স ছিল। আমরা কোনো অজুহাত দিতে পারি না, কারণ আমরা পেশাদার এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে এবং তা মেনে নিতে হবে। আমরা লড়াইয়ে হেরেছি, কিন্তু যুদ্ধে নয়।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১০

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৩

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

১৪

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

১৭

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

১৯

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০

Design & Developed by: BD IT HOST